1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

যুবরাজের পরিবারকে বিপদে ফেলতে গিয়ে ধরা পড়লেন নারী

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

দীর্ঘদিন ধরেই বিষণ্নতায় ভুগছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ছোট ভাই জোরাভার সিং। পরে ২০২২ সালে তার দেখাশোনার জন্য হেমা কৌশিক নামে একজন তত্ত্বাবধায়ক (কেয়ারগিভার) নিয়োগ দেওয়া হয়। বিষয়টির বন্দোবস্ত করেছিলেন যুবরাজ সিংয়ের মা শবনম সিং।

তবে, নিয়োগের ২০ দিন পরই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় হেমা কৌশিককে। তার বিরুদ্ধে অভিযোগ, দায়িত্ব পালনে পেশাদার আচরণ করছেন না তিনি। এতে নাখোশ হন হেমা। গত মে মাসে শবনমকে খুদে বার্তা পাঠিয়ে দেন হুমকি। হেমা হুমকি দিয়ে জানান, মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবরাজদের পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হবে। এছাড়া ৪০ লক্ষ টাকাও দাবি করেন তিনি।

পরে স্থানীয় পুলিশের কাছে একটি এফআইয়ার দায়ের করেন যুবরাজের মা শবনম। গত ১৯ জুলাই খুদে বার্তায় হুমকি দিয়ে হেমা জানান, ২৩ জুলাই মামলা করবেন তিনি। অনেক টাকা যোগাড় সময়সাপেক্ষ বলে হেমার কাছে সময় চান শবনম। শেষ পর্যন্ত সোমবার ৫ লক্ষ টাকা দেওয়ার ব্যাপারে সম্মতিতে আসেন তারা। পরে সেটি ১ দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়।

এদিকে, বিষয়টি আগেই পুলিশকে জানিয়ে রাখেন শবনম সিং। কথা অনুযায়ী, মঙ্গলবার ৫ লক্ষ টাকা নিতে আসেন হেমা। আসার পর পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। যদিও পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com