1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ব্যালেস্টিক মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

দক্ষিণ কোরিয়ার যুগ্ম চিফ অফ স্টাফ বলেন, সোমবার গভীর রাতে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, যেটি ছোঁড়া হয়েছে তা উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক উপকরণ মোতায়েন করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়ানোর পদক্ষেপ নেয়ায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া গেছে।

উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছে, এই ধরনের মোতায়েন তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণ হতে পারে।

উত্তর কোরিয়া গত সপ্তাহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ১৯৮০-র দশকের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে যুক্তরাষ্ট্রের পরমাণু-সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন আসার কয়েক ঘণ্টা পরে।

সোমবার যুক্তরাষ্ট্রের আরেকটি পরমাণু-চালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।

সপ্তাহান্তে উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূল থেকে সমুদ্রে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com