1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরদ্দে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন সোমবার জামিন অযোগ্য এই পরোয়ানা জারি করেছে।

সোমবার অবশ্য অপর একটি মামলায় ইমরান খানকে জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ইমরান খানের বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর থেকে এসব মামলা দায়ের করা হয়েছে।

ইসলামাবাদে নির্বাচন কমিশনের ইস্যু করা পরোয়ানা জারি প্রসঙ্গে বলা হয়, ইমরান খান নির্বাচন কমিশনের প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেননি এবং ইতোপূর্বে নোটিশ ও জামিনযোগ্য ওয়ারেন্ট ইস্যু করা হলেও তিনি তাতে হাজির হননি।

ইমরান খানের আইনি দলের এক সদস্য ওয়ারেন্টের একটি কপি সামাজিক মিডিয়ায় প্রকাশ করেছে। এতে বলা হয়, ইমরান খান ২৫ জুলাই আদালতে হাজির হবেন।

নির্বাচন কমিশন ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শককে ইমরান খানকে গ্রেফতার করে তাকে নির্বাচন কমিশনে হাজির করতে নির্দেশ দিয়েছে।

এই নোটিশ পাওয়ার সামান্য পরই ইউটিউবে ইমরান খান বলেন, তিনি ‘কারাগারে যেতে প্রস্তুত।’
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com