1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

এবার ডেনমার্কে কোরআন পোড়ানো : ইরাকে ব্যাপক বিক্ষোভ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ডেনমার্কে পবিত্র কোরআনের কপি পোড়নোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। প্রায় এক হাজার বিক্ষোভকারী রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে প্রবেশ করার চেষ্টা চালায়। শুক্রবার ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে উগ্র ডানপন্থী একটি গ্রুপের পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকিরা এই বিক্ষোভ প্রদর্শন করে।

আল জাজিরার মোহাম্মদ আবদেল ওয়াহেদ জানান, ‘শত শত ক্রুদ্ধ বিক্ষোভকারী এসেছে। তারা এখানে বিক্ষোভ করেছে। বাগদাদ এবং অন্যান্য এলাকা থেকেও এসে তারা বিক্ষোভ করেছে।’

বিক্ষোভকারীরা প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের পক্ষে স্লোগান দেয়।

ডেনমার্কের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, উগ্র জাতীয়তাবাদী গ্রুপ দানস্ক প্যাট্রিয়াট পার্টি কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপি এবং ইরাকি পতাকা পোড়ায়। ওই ঘটনা তারা ফেসবুকে সরাসরি প্রচারও করে।

ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকেক রাসমুসেন এই ঘটনার নিন্দা করে একে গুটিকতেক লোকের ‘মূর্খতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জাতীয় সম্প্রচার ডিআরকে বলেন : ‘অন্যদের ধর্মের প্রতি অপমান করার একটি লজ্জাজনক কাজ এটি।’

তিনি বলেন, ‘এটি কোরআন এবং অন্যান্য ধর্মীয় প্রতীক পোড়ানোর ক্ষেত্রেও প্রযোজ্য। এতে উসকানি ও বিভাজন সৃষ্টি ছাড়া আর কিছুই হয় না।’

তবে তিনি উল্লেখ করেন যে ডেনমার্কে কোরআন পোড়ানো কোনো অপরাধ নয়।

এর দুই দিন আগে সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ইরাকিরা বাগদাদে সুইডিশ দূতাবাসে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। এছাড়া ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূততে অবাঞ্ছিত ঘোষণা করে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com