1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

কোরআন অবমাননা: বাগদাদে সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

ঈদের দিনে সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে কিছু দেশে এখনো বিক্ষোভ চলছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে বিক্ষোভকারী বাগদাদে সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। খবর এপির।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, কয়েক শ বিক্ষোভকারী গতকাল ইরাকে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো জন। এরপর একপর্যায়ে তারা দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন।

এ নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের দূতবাসের কর্মীরা নিরাপদে আছেন। আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক এবং কর্মীদের ওপর সমস্ত হামলার নিন্দা জানাই। দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলা ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মীদের রক্ষা করা ইরাকি কর্তৃপক্ষের দায়িত্ব।

এ ছাড়া প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় সুইডেনের দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা অক্ষত আছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের কম্পাউন্ডে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এরপর দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কিছু বিক্ষোভকারীকে দূতাবাসের ভেতরেও দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে দূতাবাসের বাইরে কিছু বিক্ষোভকারী নামাজও পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com