1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সৌদি আরব দিয়ে উপসাগর সফর শুরু এরদোগানের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

সৌদি আরব দিয়ে উপসাগরীয় দেশগুলো সফর শুরু করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তুরস্কের অর্থনীতিকে জোরদার করার জন্য বিদেশী বিনিয়োগ আকর্ষণ হচ্ছে তার এই সফরের অন্যতম লক্ষ্য।

এরদোগান সোমবার লোহিত সাগরীয় নগরী জেদ্দায় অবতরণ করেন। তিনি সেখানেই বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং দেশটির কার্যকর শাসক ক্রাউন প্রিন্ট মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাত করবেন। সৌদি আরব সফর শেষে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতার যাবেন।

ইস্তাম্বুল ত্যাগের সময় এরদোগান বলেন, এই সফরের প্রধান অ্যাজেন্ডা হবে এসব দেশ থেকে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম।

তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য গত ২০ বছরে ১.৬ বিলিয়ন ডলার থেকে ২২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

সাম্প্রতিক সময়ে এটি সৌদি আরবে এরদোগানের দ্বিতীয় সফর। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। তবে পরে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়। ২০২২ সালে এরদোগান সৌদি আরব সফর করেন। গত বছরের জুনে প্রিন্স মোহাম্মদ বিন সালমান তুরস্ক সফর করেন।

সৌদি আরব গত মার্চে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন ডলার মজুত করে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com