1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আমরা গুচ্ছবোমা দিয়েই জবাব দেব : পুতিন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন এ কাজ করলে মস্কো একই অস্ত্র প্রয়োগ করে জবাব দেবে।

পুতিন রোববার রুশ গণমাধ্যমগুলোর সাথে আলাপকালে বলেন, তার দেশে বিভিন্ন ধরনের গুচ্ছবোমার বিশাল ভাণ্ডার রয়েছে এবং ইউক্রেন এ ধরনের অস্ত্র ব্যবহার করলে মস্কোও একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে। তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কোনো কোনো পর্যায়ে প্রচলিত সমরাস্ত্রের ঘাটতি দেখা দেয়া সত্ত্বেও গুচ্ছবোমা ব্যবহার করেনি রাশিয়া; যদিও মস্কোর কাছে উল্লেখযোগ্য পরিমাণে গুচ্ছবোমা রয়েছে।

পুতিন বলেন, এখন পর্যন্ত আমরা তা করিনি এবং প্রয়োজনও হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যের একাংশে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গুচ্ছবোমা ব্যবহারকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং তিনি ওয়াশিংটনের এই অবস্থানকে সমর্থন করেন।

সম্প্রতি আমেরিকা থেকে ইউক্রেনের কাছে নিষিদ্ধ গুচ্ছবোমা আসতে শুরু করেছে। যদিও আমেরিকার মিত্র দেশগুলোর পাশাপাশি বিশ্বের বহু দেশ এই পদক্ষেপের বিরোধিতা করেছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com