1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ভূমধ্যসাগরে ছয় মাসে ২৮৯ শিশুর মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ভূমধ্যসাগরে ডুবে অন্তত ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত বৈশ্বিক সংস্থা ইউনিসেফের ‘গ্লোবাল লিড অন মাইগ্রেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ প্রকল্পের শীর্ষ নির্বাহী ভেরিনা নাউস শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃত এই শিশুদের সবাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে ইচ্ছুক বিভিন্ন অভিযাত্রী দলের সঙ্গে ছিল। গত বছরের প্রথম ছয়মাসের তুলনায় চলতি বছরের শিশুমৃত্যুর হার প্রায় দ্বিগুণ।

 

গত কয়েক বছর ধরে ভূমধ্যসাগরের তুরস্ক, লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই অভিযাত্রীদের অধিকাংশই গিনি, সেনেগাল, গাম্বিয়া সিরিয়া এবং আফগানিস্তানের।

বিবৃতিতে ভেরিনা নাউস বলেন, “একটি শিশুর মৃত্যু মানে একটি হাসি, একটি স্বপ্ন চিরতরে হারিয়ে যাওয়া। চাইলেই এই শিশুদের মৃত্যু থামানো যেত।”

তিনি আরও বলেন, “যেসব শিশু মারা গেছে— তারা আমাদের চোখের সামনে মারা না গেলেও তাদের মৃত্যুর জন্য কোনও না কোনোভাবে আমরাই দায়ী। আমাদের সচেতনতা, আইন প্রণয়ন ও তা প্রয়োগে উদাসীনতা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সবচেয়ে পীড়াদায়ক যেটি, তা হল অভিবাসন প্রত্যাশীদের সাগরে ডুবে মরার ব্যাপারটি আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করছি।” সূত্র: আইসিআইআর, আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com