1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণহানির নতুন রেকর্ড

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় নিহতের নতুন রেকর্ডে হয়েছে।

জানুয়ারি থেকে জুন— এই ছয় মাসে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলায় যত মানুষ নিহত হয়েছে— দেশটির ইতিহাসে এর আগে ছয় মাসে কখনও এত নিহতের ঘটনা ঘটেনি।

মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সংবাদমাধ্যম ইউএসএ টুডে এবং নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি ডাটাবেজের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

 

তথ্যানুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ৩৭৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন মোট ১৪০ জন।

আগের বছর ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলায় নিহতের সংখ্যা ছিল ২৭ জন। মাত্র এক বছরের মধ্যে নিহতের সংখ্যা বেড়েছে ৫ গুণেরও বেশি।

এই নিহতদের সবাই ‘নির্বিচারে হত্যার’ (ম্যাস কিলিং) শিকার। যুক্তরাষ্ট্রের প্রচলিত পরিভাষায় কোনও এক ব্যক্তির বন্দুক হামলায় যদি একই সময়ে কোনও নির্দিষ্ট স্থানে চারজন বা তার চেয়ে বেশিসংখ্যক মানুষ নিহত হন, সেই হত্যাকাণ্ডকে নির্বিচার হত্যা (ম্যাস কিলিং) বলা হয়।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ডের সংখ্যা। এমনকি চলতি বছরের ৪ জুলাই দেশটির স্বাধীনতা দিবসেও রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সূত্র: এপি, দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com