1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সৌদিতে কারখানার আগুনে পুড়ে ৭ বাংলাদেশীর মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন বাংলাদেশী। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের হুফুপ সানাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, নিহত বাংলাদেশীদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর বলে জানা গেছে।

দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশীরা হলেন আরিফ মো: সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো: শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো: ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো: রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।

অগ্নিদুর্ঘটনায় আহত দুই বাংলাদেশী কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশীদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।

এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com