1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের প্রতি তুরস্কের সমর্থন ঘোষণা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ প্রদানকে সমর্থন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তবে তিনি শান্তি প্রয়াসের ওপরও জোর দিয়েছেন। রাশিয়ার ইউক্রেন হামলার ৫০০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে তুরস্কে সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইস্তাম্বুলে শনিবার ভোরে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘কোনো সন্দেহ নেই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য।’ তবে দুই পক্ষের উচিত হবে শান্তি আলোচনায় ফিরে যাওয়া।

তুর্কি নেতা বলেন, ‘সুষ্ঠু শান্তি প্রতিষ্ঠিত হলে কেউ হারে না।’

সমর্থন প্রদান করার জন্য এরদোগানকে সমর্থন দিয়ে জেলেনস্কি বলেন, এর জন্য তিনি কৃতজ্ঞ।
আগামী মঙ্গলবার লিথুনিয়ার ভিলনিয়াসে ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগ দিয়ে কয়েকটি ন্যাটো দেশ সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে দ্রুত ন্যাটোর সদস্যপদ দেয়ার প্রতি সমর্থন জানিয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com