1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

দক্ষিণ আফ্রিকায় ‘বিষাক্ত গ্যাসে’ ১৬ জনের মৃত্যু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। গতকাল বুধবার জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সঙ্গে অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে। কারণ, অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যাক্ত খনি থেকে মাটি চুরি করে এনে— এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করা হয়।

বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে-সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া যায়।

জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তবে তাদের আশঙ্কা, ওই এলাকা থেকে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে। আহত বা নিহতদের খুঁজে বের করতে রাতেও উদ্ধার অভিযান চলছিল।

এদিকে, ৬ মাস আগে জোহানেসবার্গেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও গ্যাস দুর্ঘটনার ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com