1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

তাইওয়ান জলসীমার কাছে রুশ যুদ্ধজাহাজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩

তাইওয়ান জানিয়েছে, তাদের পূর্ব উপকূলের কাছে গত মঙ্গলবার তারা দুটি রাশিয়ান যুদ্ধহাজার সনাক্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে তারা যুদ্ধবিমান পাঠিয়েছে। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রাণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত রাশিয়ান রণতরীগুলোকে আমাদের পূর্ব উপকূলের জলসীমায় দক্ষিণ থেকে উত্তরে যাত্রা করতে দেখা গেছে।

তাইওয়ানের জলসীমায় রাশিয়ান যুদ্ধজাহাজের উপস্থিতি অস্বাভাবিক ঘটনা বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে মনে করে চীন। দেশটি অঙ্গীকার করেছে, প্রয়োজনে তারা বল প্রয়োগ করে তাইওয়ান দখল করে নেবে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তাইওয়ানের ভূখণ্ডে বহু চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ করেছে।

অন্যদিকে ইউক্রেনে রাশিয়ান অভিযানের পর থেকে চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়েছে। চীন এখন পর্যন্ত রাশিয়ার এ আগ্রাসনের বিরোধিতা করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com