1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পশ্চিম তীরে ইসরাইলের অভিযান : আহত ২ আটক সাংবাদিকসহ ৬

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে দুই ফিলিস্তিনি আহত হয়েছে। এ সময় তারা সাংবাদিকসহ ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট, আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরে প্রতিরোধকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনী রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এ ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। আহতদের নাবলুসের রাফিদিয়াহ স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবলুসে অভিযানের সময় ইসরাইলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের মধ্যে মোহাম্মাদ আনোয়ার মুনা নামের এক সাংবাদিক ছিলেন। মুনা এর আগেও বেশ কয়েকবার আটক হয়েছেন।

ইসরাইলি বাহিনী প্রায়ই অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে বাড়িঘরে হামলা চালায় এবং বিভিন্ন অভিযোগে ফিলিস্তিনিদের আটক করে। ফলে সময় সময় ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাদের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com