1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তান সেনাবাহিনী থেকে লে. জেনারেলসহ ৩ অফিসার বরখাস্ত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

পাকিস্তান সেনাবাহিনীর সামরিক স্থাপনায় সুরক্ষার ব্যর্থতার অভিযোনে একজন লে. জেনারেলসহ বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পর ৯ মে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস রিলেশন্স (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমদ শরিফ চৌধুরী সোমবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে বরখাস্তের খবর প্রকাশ করেন।

সেনাবাহিনীর মুখপাত্র আরো বলেন, একজন লে. জেনারেল, তিনজন মেজর জেনারেল, সাত ব্রিগেডিয়ারসহ ১৫ অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, একজন লে. জেনারেলসহ তিন অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত এক চার-তারকা জেনারেলের নাতনি এবং অপর অবসরপ্রাপ্ত এক চার-তারকা জেনারেলের জামাতাকেও ৯ মের দাঙ্গার সাথে জড়িত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত একজন তিন-তারকা জেনারেলের স্ত্রী এবং অবসরপ্রাপ্ত একজন দুই-তারকা জেনারেলের জামাতাও জবাবদিহির আওতায় রয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ৯ মে দাঙ্গার সময় দেশের অনেক স্থানে শহিদদের স্মৃতিসৌধগুলোর অবমাননা করা হয়েছে। এসব দুর্বৃত্ত যা করেছে, দেশের শত্রুরাও তা করেনি।

আইএসপিআর ডিজি বলেন, ৯ মের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, পাকিস্তানের ইতিহাসের একটি কালো দিন এবং দেশের বিরুদ্দে একটি বড় ষড়যন্ত্র।

আইএসপিআরপ্রধান বলেন, ৯ মের ঘটনা বিস্মৃত হবে না এবং যারা এর সাথে জড়িত, তাদের ক্ষমাও করা হবে না। এর সাথে জড়িত সকলকে সংবিধান ও আইনের আওতায় শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, সেনাবাহিনীর জবাবদিহিতার প্রক্রিয়া কোনো ধরনের বৈষম্য ছাড়াই করা হয়ে থাকে।

সূত্র : ডন, দি নিউজ, জিও নিউজ ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com