1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ঈদে মানুষের বাড়িফেরা শুরু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩

আজ অফিস শেষে শুরু ঈদের ছুটি। যারা আগভাগে গ্রামে যাচ্ছেন, তারা গতকাল নির্বিঘ্নে রাজধানী ছেড়েছেন। রাজধানীর প্রবেশ পথে স্বাভাবিক সময়ের চেয়ে তুলনায় গাড়ির চাপ কিছুটা বাড়লেও যানজট ছিল না। সড়ক, রেল ও নৌপথে তেমন কোনো ভিড় ছিল না।

গতকাল সন্ধায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া লঞ্চগুলোয় যাত্রীতে ঠাসা ছিল। আজকে যাত্রীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আজ ঈদের আগে শেষ কর্মদিবস। অতীতের অভিজ্ঞতা বলছে- কাল থেকে যাত্রীর ঢল নামবে। বৃষ্টি এবং শহরমুখী কোরবানির পশুবাহী গাড়ির কারণে তখন ভোগান্তি হতে পারে। বিআরটির নির্মাণকাজ এবং বৃষ্টির কারণে রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানজটের শঙ্কা রয়েছে।

এনা পরিবহনের ব্যবস্থাপক আতিকুল আলম জানিয়েছেন, মহাখালী থেকে দেড় ঘণ্টায় চৌরাস্তা যাচ্ছে বাস। সাধারণ সময়েও এই সময় লাগে।

এদিকে রেলে উপচেপড়া ভিড় নেই। ট্রেন চলছে সময় মেনে। মহাসড়কেও নেই যানজট। তাই ঈদযাত্রা এখনো স্বস্তির। আগের দিনের মতো গতকালও কমলাপুর স্টেশনের ভেতরে ভিড় ছিল না। ঈদুল ফিতরের এবারও টিকিট যাচাই করে যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। গতকাল কমলাপুর স্টেশন থেকে ৩৮টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, বেলা ১১টা পর্যন্ত একটি বাদে সবকটি আন্তঃনগর ট্রেন নির্দিষ্ট সময়ে যাত্রা করেছে।

ঢাকা ও আশপাশের এলাকায় কোরবানির পশু নিয়ে আসা ট্রাকগুলোতে প্রতিবছর যাত্রী পরিবহন করতে দেখা যায়। তবে বিআরটিএ আগেই জানিয়েছে, ট্রাকে যাত্রী পরিবহন করা যাবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন বিআরটিএ সদর কার্যালয়ে গতকাল নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার কলকারখানা ছুটির দিনে যানজটের শঙ্কা রয়েছে। কারণ কারখানা শ্রমিকরা ঢাকা শহরে চলাচল করা লোকাল বাস রিজার্ভ করে গ্রামে যান। এসব গাড়ি বিকল হয়ে যানজট হয়। তবে সড়ক পরিবহন মালিক সমিতি এক চিঠিতে সতর্ক করা হয়েছে, কোনো মালিক লোকাল বাস রিজার্ভে ভাড়া দিতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com