1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগং এবং মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে কূটনৈতিক উপহার হিসেবে উৎকৃষ্ট মানের দেশী আম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় এই সৌজন্য উপহার বৃহস্পতিবার (২২ জুন) যথাক্রমে ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ থেকে প্রেরিত উপহারের এই এক হাজার কেজি আম কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, মিডিয়াকর্মী ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের কাছে পৌঁছে দেয়।

আশা করা যায় যে শুভেচ্ছা উপহার প্রেরণের এ উদ্যোগ দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশী আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ার মাটিতে একটি সম্ভাবনাময় রফতানিপণ্য রূপে তুলে ধরতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com