1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইনচুয়ানে এক বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা ৪০ নাগাদ সেখানে একটি রেস্তোঁরায় ওই বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে ওই বিস্ফোরণ হয়। বিকট শব্দ হয়ে মুহূর্তের মধ্যে গোটা রেস্তোঁরায় আগুন লেগে যায়। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, বিস্ফোরণের সময় ওই রেস্তোঁরায় বহু মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা। মৃতরা সকলেই আগুনে পুড়ে মারা গেছেন। চীনের সরকারি সংবাদ সংস্থা নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এতে দেখা গেছে, ঘটনাস্থলেই অন্তত সাতজনের চিকিৎসা চলছে। আহতদের শরীর পুড়ে এবং কেটে গেছে।আরো কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, ওই রেস্তোঁরায় পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। ওই পাইপেই ফুটো হয়ে যায় বলে স্থানীয় কমিউনিস্ট পার্টির কমিটি জানিয়েছে। চীনের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, রেস্তোঁরার সামনের রাস্তাতেও কাচ এবং ধ্বংসবশেষ ছড়িয়ে আছে। আশপাশের কয়েকটি বাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যান্য রেস্তোঁরার অবকাঠামোর দিকে নজর দেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com