1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক ‘সমঝোতা’ মেনে নিতে পারে ইসরাইল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩

ইসরাইলের একজন সিনিয়র আইনপ্রণেতা বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচির কঠোর তত্ত্বাবধান করলে ইসরাইল তার প্রধান শত্রু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গ্রহণযোগ্য সমঝোতা খুঁজে পেতে পারে।

শনিবার সিনিয়র আইনপ্রণেতা এ মন্তব্য করেন।

রোববার তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইসরাইলের প্রধান মিত্র ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য তেহরানের সাথে আলোচনা করছে।

এতে বলা হয়, এই পদক্ষেপগুলো চুক্তির পরিবর্তে একটি ‘সমঝোতা’ হিসেবে উল্লেখ করা হবে। যেগুলো মার্কিন কংগ্রেসের দ্বারা পর্যালোচনা করা হবে।

এ বিষয়ে ইসরাইলি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক প্রধান ইউলি এডেলস্টেইন মিট দ্য প্রেসকে দেয়া এক বক্তব্যে জানিয়েছেন, এটি একটি বিস্তৃত পরিসরের চুক্তি নয়, এটি একটি ছোট চুক্তি, একটি সমঝোতা স্মারক।

তিনি আরো বলেন, আমি মনে করি, যদি সত্যিকারের তত্ত্বাবধান থাকে তবে ইসরাইল রক্ষা পেতে পারে।

এদিকে গত মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত মন্তব্যে বলেছেন, আমাদের অবস্থান পরিষ্কার। ইসরাইলের আত্মরক্ষার জন্য ইরানের সাথে কোনো চুক্তি করতে দেশটিকে বাধ্য করবে না।
সূত্র : আনাদোলু

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com