1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

উত্তর ভারতে তাপদাহ, মৃত্যু ১০০

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ভয়াবহ তাপদাহে গত তিন দিনে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।
কয়েক দিন ধরেই উত্তর ভারতের তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) বেশি ওঠেছে।

প্রাপ্ত হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশে ৫৪ জন এবং বিহারে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার একটি গ্রামেই ওই ৫৪ জনের সবাই মারা গেছে। সেখানকার অন্তত ৪০০ লোক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. এস কে যাদব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন যে বিষয়টি খতিয়ে দেখতে রাজধানী লখনৌ থেকে একটি দল আসবে।

তিনি বলেন, তারা তাপদাহ বা অন্য কোনো কারণে মারা গেছে কিনা তা তারা নির্ধারণ করবে।

বাল্লিয়া গ্রামে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

বিহার রাজ্যে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৫ জনই পাটনা নগরীর। রাজ্যের অন্যান্য স্থানে মারা গেছে বাকি ৯ জন। এখানেও প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে।

বিহারের রাজধানী পাটনায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আরো কয়েকটি জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com