1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ঈদের ছুটি একদিন বাড়বে কি না জানা যাবে আজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩

ঈদুল আজহার ছুটি একদিন বাড়বে কি না তা জানা যাবে সোমবার।

আজ সকালে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ঈদের ছুটি বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সুপারিশ করেছিল।

এ পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠছে। মন্ত্রিসভা প্রস্তাবে সম্মত হলে ঈদে একদিনের ছুটি বাড়বে অর্থাৎ আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। সে ক্ষেত্রে ঈদে টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত ১৩ জুন কমিটির সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সে জন্য আমরা ২৭ জুন থেকে ঈদের ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

একইসঙ্গে রোববার সচিবালয়ে ঈদুল আজহার সময় আইনশৃঙ্খরা পরিস্থিতি নিয়ে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এটা (একদিন বাড়তি ছুটি) কেবিনেটে সিদ্ধান্ত হতে হবে। কেবিনেটে উত্থাপিত হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। এটা একটা প্রস্তাব, আমরা মনে করি এটি যৌক্তিক প্রস্তাব। সুপারিশটি কেবিনেটে গেছে, সেখান থেকেই সিদ্ধান্ত হবে।’

মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এরপর দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচদিন।

এদিকে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানতে আজ সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com