1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সফল মহাকাশ অভিযানের পর স্বদেশে ফিরেছেন সৌদি রায়ানাহ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩

সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে পৌঁছে ইতিহাস সৃষ্টিকারী গবেষক রায়ানাহ বার্নাবি স্বদেশে ফিরেছেন। শনিবার সকালে তিনিসহ আলী আলকারনি, মরিয়ম ফারদৌস ও আলী আল-গামদি কিংডমে ফিরেছেন।

রোববার সৌদি আরবভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পৃথিবী প্রদক্ষিণকারী প্রথম আরব নারী রায়ানাহ ও আলকার্নি স্পেস স্টেশনে ৮ দিন থাকার পর গত ৩১ মে পৃথিবীতে ফিরে আসেন।

বেসরকারি মহাকাশযান ক্রু ড্রাগনে চড়ে তারা মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গবেষণার জন্য তারা কক্ষপথ যান। তাদের ফিরতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টার মতো।

উল্লেখ্য, গত ২২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ‘স্পেসএক্স ফ্যালকন ৯’ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান তারা। নভোচারীরা ৮ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com