1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ফের অশান্ত মণিপুর, রাজধানী ইম্ফলে বাড়িতে বাড়িতে আগুন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

ভারতের অশান্ত মণিপুর রাজ্যে ফের সংঘর্ষের আগুন জ্বলছে। বৃহস্পতিবার রাজধানী ইম্ফলে কারফিউ ছিল। কিন্তু তার মধ্যেই নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে দুষ্কৃতিকারীদের সংঘর্ষে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। জ্বালিয়ে দেয়া হয়েছে অনেক বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। বুধবারই কাংপোকপি জেলার খামেলক গ্রামে ভয়াবহ সহিংসতার বলি হন ১১ জন। আহত ১৫ জনের বেশি। এবার সহিংসতার কবলে রাজ্যের রাজধানীও।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ইম্ফলের নিউ চিকল অঞ্চলে সহিসংতা শুরু করে দুষ্কৃতিকারীরা। তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পালটা কাঁদানের গ্যাসের শেল ফাটায় পুলিশ। এরপরই গণ্ডগোল তরমে ওঠে। আগুন লাগিয়ে দেয়া হয় বেশ কিছু বাড়িতে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি শান্ত করতে তৎপর ছিল। কিন্তু এখনো উপদ্রুত অঞ্চলগুলোতে যথেষ্ট উত্তেজনা রয়েছে।

উল্লেখ্য, কুকি-মেতেই সংঘর্ষে অশান্ত হয়ে ওঠেছে মণিপুর। সেখানকার ‘মেতেই’ সংখ‌্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কু‌কি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত‌্যাঘাতের জন্ম দিয়েছে। আর তা ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি- গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী গোটা ভারত। সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো হয়েছে। এছাড়াও মিয়ানমার থেকে কুকি উগ্রবাদীরা এসে আগুনে ঘি ঢালছে। বুধবারই খামেলক গ্রামে দুষ্কৃতিকারীদের অতর্কিত আক্রমণে প্রাণ গিয়েছে বহু লোকের। আহত হয়েছে অনেক লোক। এবার ইম্ফলেও ছড়িয়ে পড়ল সহিংসতা।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com