1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আরো ২ এমপির পদত্যাগ, ঋষির কপালে চিন্তার ভাঁজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরো দু’জন সদস্য সরে দাঁড়িয়েছেন। দু’দিনের ব্যবধানে তিন এমপি পদত্যাগ করায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। যুক্ত হয়েছে বাড়তি চাপ। এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে ওই তিন আসনে উপনির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার (৯ জুন) হাউজ অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা বরিস জনসন।

জনসনের বিরুদ্ধে অভিযোগ ছিল, করোনা মহামারির লকডাউনের মধ্যেও জন্মদিনসহ অন্যান্য পার্টি করেছেন তিনি। এরপরও হাউজ অব কমন্সের সাথে মিথ্যাচার করেন তিনি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রিভিলিজেস কমিটি। তারা রিপোর্ট দেয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন।

জনসনের পর শনিবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাদিন ডরিস এবং নাইজেল এডামস। তবে তাদের পদত্যাগের কারণ জানা যায়নি।

তিন এমপির পর যদি আরো কোনো এমপি পদত্যাগ করেন, তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ আরো বাড়তে থাকবে। ইতোমধ্যেই বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ডেইসি কপার ও ইডি ডেভি নতুন সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘কনজারভেটিভ পার্টি গলে গেছে এবং তাদের অবশ্যই সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘কয়েক বছর ধরে সরকার আমাদের স্বাস্থ্যখাত (এনএইচএস) ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হচ্ছে। তাই এই বিশৃঙ্খল কনজারভেটিভ সরকার নিয়ে সাধারণ মানুষকে সরাসরি মতামত দেয়ার সুযোগ দেয়ার সময় এসেছে।’

সূত্র: বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট ও দ্য গার্ডিয়ান

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com