1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আগামী নির্বাচনে বিজেপি ‘হারবে’

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সফরকালে তিনি ২০২৪ সালের ভারতের জাতীয় নির্বাচনে বিরোধীদের জয়ের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ভবিষ্যদ্বাণী করেন রাহুল গান্ধী।

ভারতের আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধীরা দেশটির বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিকে হটাতে সক্ষম হবে বলে রাহুল গান্ধী তার আত্মবিশ্বাসের কথা জানান।

রাহুল বলেন, ‘আমি মনে করি, কংগ্রেস আগামী নির্বাচনে খুব ভালো করবে। আমি মনে করি, এটি (ফল) মানুষকে অবাক করবে। শুধু অঙ্ক কষে দেখুন, ঐক্যবদ্ধ বিরোধী দল বিজেপিকে পরাজিত করবে।’

ভারতে লোকসভা নির্বাচনের এক বছরের কম সময় বাকি আছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে বসে রাহুল গান্ধী বললেন, তার দল কংগ্রেস ভারতের অন্যান্য বিরোধী দলের সঙ্গে নিয়মিত আলোচনা করে চলছে।

রাহুল বলেন, বিরোধীরা বেশ ভালোভাবেই ঐক্যবদ্ধ আছে। তারা সব বিরোধী দলের সঙ্গে কথা বলছে। তিনি মনে করেন, এই কাজ বেশ ভালোভাবেই চলছে।

তবে রাহুল স্বীকার করেন, এটি একটি জটিল আলোচনা। কারণ বিরোধীদের মধ্যেও প্রতিযোগিতার মতো ব্যাপার এখানে আছে। তাই এখানে কিছুটা দেওয়া-নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। রাহুল গান্ধী বলেন, ‘তবে আমি আত্মবিশ্বাসী যে এটা একটি মহাবিরোধী জোট হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com