1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইমরানের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি দল ত্যাগ করছেন না। গত ১৭ মাস ধরে তিনি এই পদে ছিলেন। এদিকে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী বুধবার পিটিআই ত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বুধবার আসাদ বলেন, তিনি আর পিটিআইয়ের কোর কমিটিতে থাকছেন না। তবে তিনি দল ত্যাগ করছেন না।

তিনি বলেন, ৯ মের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতিতে আমার পক্ষে দলের নেতৃত্ব দেয়া সম্ভব নয়।

এর আগে ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। আদালত তাকে এই মর্মে হলফনামা দিতে বলে যে তিনি মুক্তির পর সহিংস বিক্ষোভের সাথে সম্পৃক্ত হবেন না।

ইমরান খান গ্রেফতার হওয়ার প্রেক্ষাপটে ৯ মে সামরিক স্থাপনায় হামলাসহ ব্যাপক সহিংসতা হয়। সামরিক বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে, ওইসব হামলায় জড়িতদের সামরিক আইনে বিচার করা হবে। ওই ঘটনার পর বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।

ইতোমধ্যে বেশ কয়েকজন সিনিয়র নেতা আদালতে হলফনামা দিয়ে ওই সহিংসতার সাথে তাদের সম্পর্ক না থাকার কথা বলে পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারির মতো নেতাও রয়েছেন।
সূত্র : জিও নিউজ, দি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com