1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

তদন্ত মিশনের নেতৃত্ব দেবেন ডাচ রাজনীতিবিদ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

১৯৭১ সালের গণহত্যার তদন্তে ইউরোপীয় প্রতিনিধিদল ২০ থেকে ২৬ মে বাংলাদেশে কাজ করবে। এর নেতৃত্বে আছেন নেদারল্যান্ডসের সাবেক সংসদ সদস্য হ্যারি ভ্যান বোমেল। ডেভডিসকোর্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের (ইবিএফ) উদ্যোগে চলমান এই গণহত্যা তদন্ত মিশনে উপস্থিত ছিলেন জেনোসাইড বিজ্ঞানী অ্যান্থনি হলশ্ল্যাগ (ভিইউ), রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, ব্রিটিশ ইবিএফ চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ ও ডাচ ইবিএফ চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া।

 ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা সম্পর্কে প্রত্যক্ষ তথ্য সংগ্রহের লক্ষ্যে এই মিশন পরিচালিত হচ্ছে। ইবিএফ প্রতিনিধিদল বাংলাদেশের ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, গণহত্যা গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, প্রতিনিধি দলের সদস্যরা রাজধানী ঢাকা ও দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামের আশেপাশের বিভিন্ন গণহত্যাস্থল ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com