1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রানি এলিজাবেথের চেয়ে বেশি সম্পদের মালিক রাজা চার্লস!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩

চলতি মাসেই রাজ্যাভিষেক হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। এর মধ্যেই তার সম্পদের অঙ্ক নিয়ে আলোচনা শুরু হলো। ব্যক্তিগত সম্পদের নিরিখে ব্রিটেনের পরলোকগত রানি দ্বিতীয় এলিজাবেথকে টপকে গেলেন তার পুত্র। রানির যা সম্পদ ছিল, তার দ্বিগুণ সম্পত্তি রয়েছে ব্রিটেনের বর্তমান রাজার। ‘সানডে টাইমস’ সূত্রে এমনটাই জানা গেছে।

এই মুহূর্তে ব্রিটেনের রাজার সম্পদের পরিমাণ প্রায় ৬ হাজার ১০০ কোটি ভারতীয় রুপি। গত সেপ্টেম্বর পর্যন্ত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৮০০ কোটি রুপি। গত বছর ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছেন তৃতীয় চার্লস।

চলতি মাসে রাজা হিসাবে অভিষেক হয়েছে তৃতীয় চার্লসের। ৭৪ বছর বয়সী তৃতীয় চার্লসই ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে প্রবীণতম হিসাবে অভিষিক্ত হয়েছেন। রাজ্যাভিষেকের কয়েক দিনের মধ্যেই আলোচনায় এলো রাজার সম্পত্তির পরিমাণ।

রাজা তৃতীয় চার্লসের যে সব সম্পদ রয়েছে, তার মধ্যে আলোচনায় এসেছে স্যান্ড্রিংহাম প্রাসাদ এবং বালমোরাল প্রাসাদ। অতীতে স্যান্ড্রিংহাম প্রাসাদের মূল্য ছিল ৫৬৭ কোটি টাকা। কিন্তু, বর্তমানে এই প্রাসাদের দাম ২৫০০ কোটি টাকা। বালমোরাল প্রাসাদের দাম ৬১৯ কোটি টাকা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com