1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সুয়েজ খালের বিকল্প : রেল করিডোর নির্মাণে রাশিয়া-ইরান চুক্তি!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

পরিকল্পিত ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের অংশ হিসেবে একটি ইরানি রেলওয়ে নির্মাণ ও অর্থায়নের সম্ভাবনা নিয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

এই করিডোরে রাশত-আস্তারা রেলওয়েকে গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর লক্ষ্য হলো রেললাইন ও সাগরপথের মাধ্যমে ভারত, ইরান, রাশিয়া, আজারবাইজান ও আরো কয়েকটি দেশকে সংযুক্ত করা। রাশিয়া মনে করছে, এটা হতে পারে প্রধান বৈশ্বিক বাণিজ্য রুট হিসেবে সুয়েজ খালের বিকল্প।

পুতিন বলেন, ‘নর্থ-সাউথ ট্রান্সপোর্ট ব্যবস্থাটি বৈশ্বিক চলাচল ধারাকে ব্যাপকভাবে বৈচিত্র্যময় করবে। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রাশত-আস্তারা রেলওয়ে।’

তিনি বলেন, কাসপিয়ান সাগরীয় উপকূল বরাবর ১৬২ কিলোমিটারের (১০০ মাইল) রেলপথটি বাল্টিক সাগরের রাশিয়ার বন্দরগুলোর সাথে ভারত মহাসাগর ও উপসাগরের ইরানি বন্দরগুলোকে সংযুক্ত করবে।

রাইসি বলেন, ‘সন্দেহাতীতভাবে বলা যায়, এই চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।’

রাশিয়া ও ইরান- উভয়ের ওপর পাশ্চাত্যের অর্থনৈতিক অবরোধ রয়েছে। আর এর ফলে দেশ দুটি পরস্পরের আরো ঘনিষ্ঠ হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com