1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

মেক্সিকোতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২৬

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩

মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সোমবার বার্তাসংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর আগুন ধরে গেলে ওই প্রাণহানি ঘটে।

অবশ্য কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পাননি।

দুর্ঘটনাকবলিত ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। এছাড়া তাদের মধ্যে শিশুও ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত সবাই মেক্সিকোর নাগরিক বলেও জানা গেছে।
সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com