1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নাই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় বৃহস্পতিবার ভোর রাতে একটি সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গ্রিনীচ মান সময় ১৬০২টায় টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় এক শ’ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরো জানায়, এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না। খবর এএফপি’র।

রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেস-এর প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, যারা ভূমিকম্পটি অনুভব করেছে তারা ভোর বেলা আমাদের কাছে ফোন করে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।’

সামোয়ানের রাজধানী অ্যাপিয়া’র উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরেবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

সামোয়া মেটিওরোলজিক্যাল সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘শক্তিশালী কম্পন অ্যাপিয়া’র কাছের অফিসটিকে কাঁপিয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। এলাকাসমূহে টেকটোনিক প্লেটগুলো প্রায়ই স্থানান্তরিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com