1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলি : বহু হতাহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩

যুক্তরাষ্ট্রের ডালাস নগরীর এক ব্যস্ত শপিং মলে এক বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শিশুসহ অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, অ্যালেন প্রিমিয়ার আউটলেটের মলে গুলিবর্ষণ শুরু হতেই পুলিশের গুলিতে সন্দেহভাজন একমাত্র হামলাকারী নিহত হয়।

নগরীর পুলিশপ্রধান ব্রায়ান হারভে এক সংবাদ সম্মেলনে বলেন, নিশ্চিতভাবেই মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে, তা জানানো যাচ্ছে না।

মেডিক্যাল সিটি হেলথকেয়ার এক লিখিত বিবৃতিতে জানায়, ৫ থেকে ৬১ বছর বয়স্ক আট ব্যক্তির চিকিৎসা তারা করছেন। তিনি তাদের অবস্থা সম্পর্কে কিছুই জানাননি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে ‘অবর্ণনীয় ট্রাজেডি’ হিসেবে অভিহিত করেন। টেক্সাসের এই এলাকায় প্রায় এক লাখ লোকের বাস।

উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে নিহত লোকের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১ সালে দেশটিতে ৪৯ হাজার লোক এভাবে নিহত হয়েছে। আর ২০২০ সালে নিহত হয়েছে ৪৫ হাজার।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com