1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ড্রোন দিয়ে পুতিনকে ‘হত্যাচেষ্টা’র অভিযোগ, যা বললেন জেলেনস্কি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

ইউক্রেন ড্রোন দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে দেশটির এ দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে সাক্ষাৎ করার আগে হেলসিংকিতে এক সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। সেখানে পুতিনের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না, আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা মস্কো বা পুতিনের ওপর হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম এবং শহরকে রক্ষা করছি।’

এর আগে গত মঙ্গলবার রাতে পুতিনের বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটি বলেছে, দুটি ড্রোন দিয়ে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’র মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তবে হামলার সময় ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরে নভো ওগারিয়োভো কার্যালয়ে ছিলেন এবং তিনি নিরাপদে আছেন বলেও জানায় সংবাদ সংস্থা রিয়া।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ক্রেমলিনে হামলাকারী ড্রোন দুটি ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। প্রেসিডেন্ট পুতিন নিরাপদেই আছেন।

ড্রোন হামলা নিয়ে ক্রেমলিনের বিবৃতি প্রকাশের পরপরই রাজধানী শহর মস্কোজুড়ে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছেন মেয়র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com