1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধবিমান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চীনের ৩৮টি যুদ্ধবিমান এবং একটি টিবি-০০১ ড্রোন দ্বীপটির চারিদিকে প্রদক্ষিণ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৯টি বিমান চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান দ্বীপকে আলাদা করার মধ্যরেখা অতিক্রম করেছে।

টিবি-০০১ চীনের অন্যতম বৃহৎ ড্রোন। চীনের উড়োজাহাজের এই প্রদর্শনটি সম্ভবত বৃহত্তম বলে মনে হতে পারে।

চীনের বিমান প্রদর্শনটিকে তাইওয়ানকে ভীতি প্রদর্শন করার চেষ্টার উপায় বলে ব্যাপকভাবে মনে করা হয়।

গত এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসি ইং-ওয়েনের বৈঠকের পর চীন একটি বড় আকারে বিমান প্রদর্শন করা শুরু করেছে।

চীন তাইওয়ানের সাথে যেকোনো সরকারের বৈঠকের বিরোধিতা করে।

১৯৪৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর তাইওয়ান ও চীন বিভক্ত হয়ে যায় এবং মূল ভূখণ্ডের দায়িত্ব পায় কমিউনিস্ট পার্টি। তাইওয়ান কখনোই গণপ্রজাতন্ত্রী চীনের অংশ ছিল না কিন্তু চীন দৃঢ়প্রতিজ্ঞ যে প্রয়োজনে বল প্রয়োগ করে স্বশাসিত দ্বীপটিকে দেশটির অংশ করবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com