1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

চীনে হাসপাতালে আগুন, ২১ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে বেসরকারি চ্যাংফেং হাসপাতালে রোগী থাকা একটি অংশে এ আগুন লাগে। রয়টার্স, সিএনএন, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটি বেইজিংয়ের ফেংতাই জেলায় অবস্থিত। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

আগুন লাগার পর মোট ৭১ জনকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা যান।

উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেন। ভেতরে কোনো রোগী আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ভেতরে প্রচণ্ড ধোঁয়া। রোগী ও স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসির ওপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com