1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ দল ঘোষণা, বিশ্রামে সালমা-রুমানা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টির লক্ষ্যে শ্রীলংকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে সালমা খাতুন, রুমানা আহমেদের মতো অভিজ্ঞদের। ডাক পেয়েছেন পেয়েছেন নতুন ও উদীয়মান ক্রিকেটাররা।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। এছাড়া ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।

 

ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪ মে। এর আগে ২৭ এপ্রিল শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে রয়েছে প্রস্তুতি ম্যাচ। আর ৯, ১১ ও ১২ মে হবে তিনটি টি-টোয়েন্টি। ৭ মে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com