1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

যুক্তরাষ্ট্রের গোপন সামরিক নথি ফাঁস : ২১ বছরের তরুণ গ্রেফতার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

মার্কিন গোপন সামরিক নথি ফাঁস করার সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে ২১ বছর বয়স্ক এক তরুণকে গ্রেফতার করার কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার জানান, জ্যাক টেক্সাইরাকে গোপন জাতীয় প্রতিরক্ষা তথ্যের ‘কথিত ক্ষমতাবহির্ভূত অপসারণ, ধারণ করা এবং প্রচার করার’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তিনি সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘টেক্সিইরা মার্কিন বিমানবাহিনীর ন্যাশনাল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কোনো দুর্ঘটনা ছাড়াই আজ বিকেলে এফবিআই তাকে হেফাজতে নিয়েছে।’

পেন্টাগনের গোপন সামরিক নথিগুলো অনলাইনে প্রকাশ করা হয়। এসব দলিল প্রকাশের ফলে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়।

প্রকাশিত নথিতে ইউক্রেন যুদ্ধে মার্কিন সামরিক মূল্যায়ন, ইসরাইল ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ মিত্রদের অবস্থান প্রকাশিত হয়।

সর্বশেষ যেসব নথি ফাঁস হয়, তার একটিতে ইঙ্গিত দেয়া হয় যে যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘ প্রধান অ্যান্টোনিও গুটারেসের ওপর নজরদারি করছে। কারণ, ইউক্রেন হামলার পর তাকে রাশিয়ার ব্যাপারে নমনীয় দেখা যাচ্ছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com