1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

এ যাত্রায় ঘরে ফেরা ট্রাম্পের পরবর্তী শুনানি আগস্টে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আদালত কক্ষে অভিযুক্ত হিসাবে প্রবেশ করার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুলিশ প্রথমে নিয়মমতো গ্রেপ্তার করে এবং পরে ছেড়ে দেয়। মূলত আদালতে হাজির হলে প্রক্রিয়ামাফিক আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হয়।

যার মাধ্যমে ট্রাম্পকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়। এরপর একটি একটি করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শোনানো হয়। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সব মিলিয়ে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৮ আগস্ট। ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য, যে অভিযোগুলো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে, তার জন্য সর্বাধিক চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে ট্রাম্পের ক্ষেত্রে বড়জোড় জরিমানা হওয়ার আশঙ্কা আছে।

অভিযুক্ত হলে আগামী বছর ট্রাম্প নির্বাচনে লড়তে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু ট্রাম্প ইতোমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন।

যুক্তরাষ্টের সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে ট্রাম্পের নির্বাচনে লড়া কার্যত সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com