1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

যুক্তরাষ্ট্রে টর্নোডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি : গভর্নর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর টুইট করে এ কথা জানিয়েছেন। শুক্রবার এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত তাদের কার্যক্রম শুরু করে।

গভর্নর সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানিয়েছেন, পুলিশ ও জরুরি সেবাসমূহ দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দফতর আরো ঝড়ের পূর্বাভাস দেয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

স্যান্ডার্স বলেছেন, মধ্য আরকানসাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নোডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারেরও বেশি লোকজন।

গভর্নরের কার্যালয় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর দিতে পারেনি। তবে স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়েছে, তাদের এখানে আহত ব্যক্তিরা আসছেন। এদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশেষ করে এর মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাত একটি সাধারণ ঘটনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com