1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রাষ্ট্রপতি নির্বাচনে আ. লীগের মনোনয়নের ভার শেখ হাসিনার হাতে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। আজ মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেয়া হবে সে দায়িত্ব দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে সংসদীয় কমিটি।’

তিনি জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদ সদস্যদের গণসংযোগ বৃদ্ধি, অন্তঃকলহ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি সরকারকে হটাতে আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাসের যে আলামত পাওয়া যাচ্ছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন জমা দেবেন। সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি রাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে না বলে জানিয়েছে। এর ফলে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com