1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনে ভোট চলছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছে। আসনগুলো হলো ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ইভিএমে ভোটগ্রহণ হলেও সিসি ক্যামেরার আওতায় থাকছে না কোনো কেন্দ্র।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এ ছয় আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ইসি জানিয়েছে, নির্বাচনে আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু বগুড়া-৬ আসনে অতিরিক্ত চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

একনজরে ছয় আসনের প্রার্থী ও ভোটার সংখ্যা :
ঠাকুরগাঁও-৩ : এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন। ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৭৪১ জন।

বগুড়া-৪ : প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন। ভোটকেন্দ্র ১১২টি এবং ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন।

বগুড়া-৬ : প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। ভোটকেন্দ্র ১৪৩টি এবং ভোটার চার লাখ ১০ হাজার ৭৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com