1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

স্লোগানে মুখরিত বিএনপির গণমিছিল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

স্লোগান মুখরিত হয়ে উঠেছে বিএনপির গণমিছিল। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টন থেকে এ গণমিছিল শুরু হয় ।

গণমিছিলকে কেন্দ্র করে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের কারণে নয়াপল্টনের দু’দিকের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের জন্য স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। গণমিছিল বাস্তবায়নের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন। গণমিছিলের মূল ট্রাকে যারা রয়েছেন তা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

গণমিছিলে সমন্বয় করবেন ডা: এ জেড এম জাহিদ হোসেন। সার্বিক সহযোগিতা ও সমন্বয় দায়িত্বে থাকবেন ডা: এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বেনজীর আহমেদ টিটো, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, বেলাল আহমেদ, আমিরুজ্জামান খান শিমুল, হায়দার আলী লেলিন, খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, অ্যাড. নিপুন রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব।

এছাড়া বিভিন্ন সংগঠনকে মিছিলের অংশ নিতে স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি সংগঠন তাদের নির্ধারিত স্থানে আগে থেকেই অবস্থান নিয়েছেন। গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৪ ডিসেম্বর একযোগে সারা দেশে বিভাগ ও জেলা পর্যায়ে গণমিছিল কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু ওইদিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ঢাকায় এবং সিটি করপোরেশন নির্বাচনের কারণে রংপুর মহানগরের কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com