1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের সীমান্ত শহরে জরুরি অবস্থা ঘোষণা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

টেক্সাসের এল পাসোর মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কারণ যুক্তরাষ্ট্রের এই সীমান্ত শহরটি মেক্সিকো সীমান্তে লাতিন আমেরিকার দেশগুলো থেকে প্রতিদিন হাজার হাজার অভিবাসীর আগমনের মুখোমুখি হচ্ছে।

ডেমোক্রেট মেয়র অস্কার লিসার বলেন, এই ঘোষণায় অভিবাসী সঙ্কট মোকাবেলায় শহরটিকে অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সম্পদ দেয়া হবে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে মানুষের সাথে সম্মানজনক আচরণ করা হবে। আমরা সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, প্রতিদিন ২ হাজার ৪০০ -এর বেশি অভিবাসী এল পাসোতে প্রবেশ করে, যা তার আশ্রয় ক্ষমতার চেয়ে বেশি। যেমনভাবে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এতেও হাজার হাজার অভিবাসী এল পাসোর রাস্তায় ঘুমোচ্ছে।

ফেডারেল স্বাস্থ্য আদেশ টাইটেল ফোর্টি টু-র মেয়াদ শেষ হচ্ছে বুধবার। তার আগে এই জরুরি ঘোষণা এলো। কোভিড-১৯ মহামারীর সময় প্রণীত টাইটেল ফোর্টি টু সীমান্তের ওপারে অভিবাসীদের দ্রুত ফিরে যাবার অনুমতি দেয়।

লিসার বলেন, আগামী সপ্তাহে যদি টাইটেল ফোর্টি টু আর কার্যকর না হয়, তবে কর্মকর্তারা তাকে বলেছেন যে এল পাসো দিয়ে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের দৈনিক সংখ্যা ২ হাজার ৪০০ থেকে ৬ হাজারে বাড়তে পারে।

এল পাসোর প্রতিনিধিত্বকারী ডেমোক্রেটিক সিনেটর সেসার জে ব্লাঙ্কো এক বিবৃতিতে বলেছেন, সীমান্ত সম্প্রদায় ‘একটি অস্বাভাবিকরকম মানবিক সঙ্কটের মুখোমুখি হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com