1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নভেম্বরে দুর্ঘটনায় ৭০৯ জন নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, সারাদেশে নভেম্বর মাসে সড়ক, রেল ও নৌপথে ৬৬৮টি দুর্ঘটনায় ৭০৯ জন নিহত ও ৮৪০ জন আহত হয়েছেন। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সড়ক-মহাসড়কে ৫৮৬টি দুর্ঘটনায় ৬৪৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৬৪টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও চারজন আহত হয়েছেন। একই সময়ে নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১০ জন আহত এবং সাতজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমের প্রকাশিত খবরের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

বেশিরভাগ দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে- বিপজ্জনক ওভারটেকিং, বেপরোয়া গতি, অযোগ্য যানবাহন, ফুটপাথের অভাব বা দখল করা ফুটপাথ, রেলক্রসিং ও হাইওয়েতে ফিডার রোড থেকে হঠাৎ যানবাহনের প্রবেশ, ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে- বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সার্ভিস লেনের অভাব, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ফিডার রোড থেকে ইজিবাইক, রিকশা, অটোরিকশা নেমে আসা।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com