1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্যাননের ৪ মাসের জেল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় কংগ্রেসের তদন্ত কমিটিকে অসহযোগিতার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে সাড়ে ৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন দেশটির ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারির সহিংস ঘটনায় চলতি বছরের জুলাইয়ে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন স্টিভ ব্যানন। এ সংক্রান্ত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য কিংবা নথি সরবরাহ করতে অস্বীকার করেছিলেন তিনি।
বিচারকরা জানান, ব্যানন ইচ্ছাকৃতভাবেই সময়সীমা উপেক্ষা করেছেন যা আদালত এবং কংগ্রেসের অবমাননার সামিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ৬৮ বছর বয়সী স্টিভ ব্যানন।

শুক্রবার রায় ঘোষণার পর ব্যানন সাংবাদিকদের বলেন, ‘আজকে বিচারকের রায়ের দিন ছিল। এর বিরুদ্ধে আপিল করা হবে।’

২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের প্রধান ছিলেন ব্যানন। ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজের প্রধান কৌশলবিদের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ে ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন তাণ্ডব চালায়। ওই ঘটনায় দাঙ্গার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকেই স্টিভ ব্যাননকে সাক্ষ্য দিতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু ব্যানন তা উপেক্ষা করেন। যেসব নথিপত্র চাওয়া হয় তা সরবরাহ করেননি তিনি। পরবর্তী সময়ে এ নিয়ে নির্দেশনা জারি করেন আদালত। সেটিও উপেক্ষা করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com