1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার এক সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক।

বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করবেন।

জোহর নামাজের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানা ছাড়াও শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, প্রধানমন্ত্রীর এডিসি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন শম্পা, পিজিআর কমান্ডার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব, শেখ ফারহান নাসের, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, এএসএফ ৬ জন, প্রধানমন্ত্রীর নার্সিং অফিসার, মিডিয়া ৩ জন, গণভবনের স্টুয়ার্ড ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফ সফরসঙ্গী হবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com