1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২

পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর তা গেজেট প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার পদ্মা সেতু নামে নামকরণ করল।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com