1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

আগামী ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে হজ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে হজ ফ্লাইটের পূর্ব নির্ধারিত তারখি ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে চালুর অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দেয় সৌদি কর্তৃপক্ষ। অনুরোধের পরিপ্রেক্ষিতে হজ ফ্লাইট শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর আগে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুসারে ৩১ মে হজ ফ্লাইট চালুর কথা ছিল। তবে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু করতে গত সোমবার (২৩ মে) বিকেলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে চিঠি দেয়।

এর আগে সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ফ্লাইট চালু নির্ভর করছে সৌদি আরবের অনুমতির ওপর। নির্ধারিত সময়ে ফ্লাইট চালু করতে প্রস্তুত আমরা। অনুমতি মিললেই চালু হবে হজযাত্রী পরিবহন।

দেশে মাঙ্কিপক্স সংক্রমণ রোধে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।

হজযাত্রার আগে যাত্রীদের প্রাক-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়ি ভাড়া, পরিবহন ও খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা প্রক্রিয়া শেষে হজযাত্রা শুরু হয়। তবে সৌদি কর্তৃপক্ষের অনুমতির কারণে এবার হজ প্যাকেজ ঘোষণা হয় অনেক দেরিতে। এ কারণে শেষ মুহূর্তে এসেও হজ ফ্লাইট চালুর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com