1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৩০ নেতাকর্মী আহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোঃ ইয়াহিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহবায়ক সদস্য মানসুরা আলম সহ ৩০ জন।

ঢাবি শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, আমরা প্রতিদিনের মত স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের দিকে যাছিলাম। ক্যাম্পাসের অবস্থা আপনারা জানেন। গতকাল তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলা করার কথা বলে। তারই অংশ হিসেবে আমাদের ওপর অতর্কিতে হামলা করে। আমাদের নেতাকর্মীরা মেডিক্যালের এমারজেন্সিতে আছে। আমরা মনে করি, আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে তারা ক্ষুব্ধ হয়ে এই হামলা করেছে। তাদের হাতে লাঠি-সোটা, হকিস্টিক সহ সব ধরনের দেশীয় অস্ত্র ছিল, আপনারা সেগুলো দেখেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com