1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনতে পারবেন মাস্ক?

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২

আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে গত ৬ জানুয়ারির দাঙ্গা নিয়ে বিতর্কিত টুইটের পরই ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা হয়। এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় টেসলা প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। তবে ট্রাম্প টুইটারে ফিরবেন কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে।

মাস্কের এই সিদ্ধান্ত রাজনৈতিক অধিকারের বিষয়ে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। মাস্ক বলেছেন, এই নিষেধাজ্ঞা জারি ‘নৈতিকভাবে ভুল এবং নির্বুদ্ধিতার উদাহরণ।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি টুইটার প্ল্যাটফর্মটি ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে কিনেছেন ইলন মাস্ক। টুইটারের দাবি অনুযায়ী, ট্রাম্পের টুইটগুলো ছিল হিংস্র এবং প্ররোচনামূলক। ট্রাম্পের অ্যাকাউন্টে প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল।

এদিকে, ট্রাম্প অবশ্য এ বিষয়ে জানিয়েছেন, ‘মাস্ক টুইটার কিনে নিয়ে তার অ্যাকাউন্ট চালু করে দিলেও তিনি টুইটারে ফিরে আসবেন না। তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ ব্যবহার করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com